চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে দুই লেখককে সংবর্ধনা প্রদান

স্টাফ রির্পোটার।। লেখক ও গবেষক মোহাম্মদ ফরিদ হাসান কালিও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন এবং কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ গুণীজন সম্মাননা পাওয়ায় চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাদের দুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২ আগস্ট শনিবার রাত ৮ টায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি ও লেখক কাদের পলাশ এবং একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফি।

চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নুরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিম, চাঁদপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি দন্তন্য ইসলাম, সাধারণ সম্পাদক সুমন দত্ত, কবি সঞ্জয় দেওয়ান, এইচ এম জাকির হোসেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, উজ্জল হোসাইন, হাসান রাজীব, ফয়সাল মৃধা, মোঃ সাদ্দাম হোসেন, সাদ আল আমিন, মোঃ হানিফ, ইমরান শাকির ইমরু সহ অন্যান্য লেখক বৃন্দ।

শনিবার, ০২ আগস্ট ২০২৫ খ্রি., ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy