

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু।

এ সময় তিনি বলেন, “গত ১৬-১৭ বছর ধরে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দলের প্রতিটি দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। মিথ্যা মামলায় যারা গ্রেপ্তার হতেন, তিনি তাদের জামিন না হওয়া পর্যন্ত ঘুমাতে পারতেন না। এখন আমাদের ভাবতে হবে, আমরা কি সেই নেতাকে চাই, নাকি অন্য কোনো বসন্তের কোকিলকে? আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শেখ ফরিদ আহমেদ মানিককেই এমপি হিসেবে দেখতে চাই।”
তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন, তা অন্য কোনো দলের সমাবেশে দেখা যায়নি। এটি প্রমাণ করে মৈশাদী ইউনিয়নের জনগণ বিএনপিকে এবং মানিক ভাইকে কতটা ভালোবাসে।”
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুটক্তি, দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের হত্যা, মাদক, কিশোর গ্যাংয়ের উপদ্রবের প্রতিবাদে ও অবিলম্বে জাতীয় নির্বাচনসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী বেপারী, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা কৃষকদলের সভাপতি এনায়েতউল্ল্যাহ খোকন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাষ্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।
কর্মী সমাবেশে যুবদলের সভাপতি হিসেবে মাহবুব খান বাবলু, নুরুল আমিন খান পিন্টু, সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন ইমু, জি এম শাহীনের নাম প্রস্তব করলে উপস্থিত অতিথিবৃন্দ তাদের নাম লিখে নেন, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে আলাপ করে যোগ্য ব্যক্তিদের কেই নেতৃত্ব দেওয়া হবে বলে তারা অনুষ্ঠানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি, জেলা যুবদল, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত করেন যুবদল নেতা আরিফ হোসেন তপদার।
শনিবার, ০২ আগস্ট ২০২৫ খ্রি., ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











