শুকুন্দী বাচ্চুর বাজারে গণসংযোগে মাওলানা জাহাঙ্গীর আলম: “এই দেশ হবে ইনসাফভিত্তিক রাষ্ট্র”

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম আজ (২আগষ্ট) বাদ মাগরিব শুকুন্দী ইউনিয়নের বাচ্চুর বাজারে গণসংযোগ করেছেন। শত শত উৎসুক জনতা তাকে ঘিরে রাখে, গণসংযোগ পরিণত হয় মিনি জনসমাবেশে।

এ সময় বাজারে আগত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে জামায়াতের প্রস্তাবিত রূপরেখা তুলে ধরেন তিনি।

মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “এই দেশ আমরা রক্ত দিয়ে পেয়েছি, লুটপাটের জন্য না — ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য। আমি রাজনীতি করি জনগণের জন্য, আপনাদের জন্য। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাষ্ট্র গঠনের জন্য দরকার সৎ, আমানতদার নেতৃত্ব। আমি আপনাদের সেই দায়িত্বশীল প্রতিনিধি হতে চাই।”

তিনি আরও বলেন,“যারা রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আমরা জনগণের রায়েই পরিবর্তন আনতে চাই — শান্তিপূর্ণভাবে, ভোটের মাধ্যমে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন: মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহীন, উপজেলা দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ শাহ মোঃ তৈয়ব, শুকুন্দী ইউনিয়ন জামায়াতের সভাপতি আল আমিন ফরাজী, মনোহরদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান খান, সাংবাদিক ও মিডিয়াকর্মী আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

গণসংযোগ শেষে স্থানীয় জনতা জানান, তারা মাওলানা জাহাঙ্গীর আলমের মতো একজন পরিচ্ছন্ন, ইসলামপন্থী এবং আদর্শিক প্রার্থীকে আগামী নির্বাচনে বিজয়ী দেখতে চান।

শনিবার, ০২ আগস্ট ২০২৫ খ্রি., ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy