

গোলাম নবী খোকনঃ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েত নগর মৌজার ৮ নং ওয়ার্ড সিপাই কান্দি, চরহরিগোপ এলাকায় বাড়ি ঘর সহ জনসাধারণের চলাচলের রাস্তার উপর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরজমিনে জানা যায়, মতলব খেয়া ঘাট হতে বেড়ীবাঁধের ভিতর দিয়ে চরহরিগোপ হয়ে সিপাই কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘেঁসে সিপাই কান্দি মরহুম বাচ্চু মিয়ার বাড়ির সামনে বেড়ীবাঁধ সড়কে মিলিত হয়েছে।
এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা, কিছু অংশ হেরিং বোন বাকী অংশ কাঁচা। এ রাস্তার প্রসস্থ ১৬ ফিট। এ রাস্তার আশেপাশে একট প্রাইমারি স্কুল, দুটি মসজিদ, একটি কবরস্থান, দুটি মাদ্রাসা ও একটি ব্রাক স্কুল, একটি আচঁল স্কুল, দুটি তিনটি মন্দির। এ রাস্তা দিয়ে এসমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ যাত্রী সাধারণ, জনসাধারণ প্রতি নিয়ত আসা যাওয়া করে। ঐ গ্রামের অতি কাছাকাছি মতলব বাজার, স্কুল, কলেজ, হাসপাতাল ও মানুষের ব্যবসা প্রতিষ্ঠান।

মতলব বাজারের সাথে রয়েছে ঐ এলাকার মানুষের সকল ধরনের সম্পর্ক। তাছাড়া ঐ এলাকার মানুষের ডিজিটাল সেবা পেতে হলে যেতে হয় ফতেপুর ইউনিয়ন পরিষদ। ঐ খানে যাওয়ার মাধ্যম সুধু একটি রাস্তা। সরজমিনে দেখা যায়, সিপাই কান্দি মরহুম নাজির হাজরা বাড়ির সামনে রাস্তার নীচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি বড় আকারের পাইপ রয়েছে। গত ১৪/১৫ দিন পূর্বে জমির মালিকের প্রতিনিধি মোঃ হাবিব গ্রাম পশ্চিম বাইশপুর, তিনি ড্রেজিং করে পাইপ বসিয়ে অবৈধ ভাবে জমিটি ভরাট করে ফেলে, সে কারনে পানি নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে রাস্তার পূর্ব দিকের জমি, পুকুর, বাড়ি, পথ ঘাট তলিয়ে শেষ পর্যন্ত জনসাধারনের চলাচলের মুল সড়ক তলিয়ে গেছে। এখন জনসাধারণ, স্কুল কলেজ, মাদ্রাসায় পড়ুয়া কোমল মতি শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
বয়স্করা ঘর থেকে পারছেনা বাহির হতে, শিশুদের কোলে করে নিতে হয় স্কুল মাদ্রাসায়। সড়কের উপর জমে থাকা পানি দূষিত। এ পানিতে বার বার আসা যাওয়ার কারণে মানুষের পানি বাহিত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ০৩ আগষ্ট স্থানীয় প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী সরজমিন পরিদর্শন করেন।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি অবগত আছেন। এলাকার মোঃ মোফাজ্জল হোসেন হাজরা, কাজী হেলাল, আব্দুল আজিজ, ইদ্রিস মিজি, হারুন সওয়ার, জহরলাল সূত্রধর, মোঃ মনির হোসেন বেপারী সহ অসংখ্য লোক ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশন ও যারা এভাবে অবৈধ ভাবে জমিতে বালি ভরাট করেছে এদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করে পানি নিষ্কাশন ব্যবস্থা নিরসনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি।
রোববার, ০৩ আগস্ট ২০২৫ খ্রি. ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











