

কুড়িগ্রাম প্রতিনিধি
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন “আমার চোখে জুলাই বিপ্লব” জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা

জেলা পরিষদ, কুড়িগ্রাম, স্থানীয় সরকার বিভাগ এর বাস্তবায়নে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে। এবং সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ খ্রি., ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ










