

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছোয়াদ রহমানের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে।

বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক আনোয়ার হোসেন যখন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানতে চান এবং নিয়মিত উপস্থিত থাকার তাগিদ দেন, তখন উত্তেজিত হয়ে ওঠে ছোয়াদ। এসময় শিক্ষক আনোয়ার তাকে স্কেল দিয়ে আঘাত করলে ছোয়াদ শিক্ষককে অপমানজনক ভাষায় কথা বলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ফলে প্রতিবাদস্বরূপ বিদ্যালয়ের সব শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির ডাক দেন।
এ ঘটনার পরে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করে। জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম বলেন, এ ধরনের অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষাদান সম্ভব নয়।
এদিকে, স্থানীয় সচেতন মহল ও অভিভাবকগণ ঘটনাটিকে উদ্বেগজনক হিসেবে মন্তব্য করেন। তারা বলেন, শিক্ষকের প্রতি এমন আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো খারাপ হবে।
অভিযুক্ত ছোয়াদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে তার মা শাবানা বলেন, “প্রথম অপরাধ শিক্ষকের, দ্বিতীয় অপরাধ আমার ছেলের।” তিনি দাবি করেন যে, শিক্ষক প্রথমে ছেলের ওপর আঘাত করেন, এরপর ছোয়াদ অনিচ্ছাকৃতভাবে শিক্ষককে আঘাত করেন এবং তিনি ছেলেকে শাসন করেছেন।
ঘটনার পর দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন এবং জানান যে তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ খ্রি., ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












