

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামে গোপন বৈঠকের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকর্মী। পুলিশ জানায়, ৫ আগস্ট একটি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এই গোপন বৈঠক হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন,বড়দাপ এলাকার মৃত জামাল হোসেনের ছেলে আব্দুল মজিদ,সে বড়দাপ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আব্দুল কুদ্দুস বড়দাপ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাতে বড়দাপ এলাকায় একটি বাড়িতে কয়েকজন রাজনৈতিক কর্মী গোপন মিটিং করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল মজিদ ও আব্দুল কুদ্দুসকে আটক করে। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বড়দাপ এলাকায় গোপনে কয়েকজন মিলে বৈঠক করছিল। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। বিশৃঙ্খলা তৈরির প্রাথমিক আলামত পাওয়া গেছে। জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পুলিশ সব সময় সতর্ক থাকবে বলে জানান তিনি।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ খ্রি., ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ










