

সজীব খান:
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য, চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খান তারুণ্যের অহংকার তারেক রহমান বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা ও গণসংযোগ করেছেন, সোমবার দুপুরে বাবুরহাট হাজী আব্দুল মান্নান মাল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক সদর উপজেলা যুবদলের সভাপতি সাহদাত খানের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য আজম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে চাঁদপুর- হাইমচর ৩ নির্বাচনী এলাকার ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আজম খান বাবুরহাট বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বিএনপির ৩১দফা দাবির বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে তুলে ধরেন।
এ সময় বিএনপির, যু্বদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ খ্রি., ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












