গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সাফওয়ান আখতার সদ্য’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আক্তারুজ্জামান এর ছেলে।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ সাফওয়ান আখতার সদ্য’র মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি ১) এর অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy