

মো. রফিকুল ইসলাম :
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্তর থেকে বিজয় র্যালিটি শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী ও অঙ্গ সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মঞ্জুরুল ইসলাম জুয়েল, ফরিদ আহমেদ, সাইফুল ইসলাম, এআই খান শিবলু,সেলিম মাহবুব সবুজ, পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান লিমন,স্বপন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়াসহ উপস্থিত ছিলেন বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












