দিনাজপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত যোদ্ধা রাহুলের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
ছাত্র- জনতার গণ অভ্যুত্থানের মাস জুলাই আগস্ট। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে সাংঘটিত হয় এই জুলাই গণ অভ্যুত্থান।

এ গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুনভাবে উত্তরণের স্বপ্ন দেখছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ৫ আগস্ট- ২০২৫ মঙ্গলবার সকাল নয়টায় দিনাজপুর সদরের ৩ নং ফাজিলপুর ইউনিয়নের বিশু পাই তেলিপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম উদ্দিন এর ছেলে জুলাই যোদ্ধা মরহুম রবিউল ইসলাম রাহুল এর মহারাজপুর গ্রামে কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক ওসমান গনি সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় সংগঠন সমূহ।

এ সময় মরহুম জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।শ্রদ্ধাঞ্জলি শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ খ্রি., ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy