

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সারা দেশের মতো ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উদযাপনে বিএনপি, জামায়াত, এনসিপি ও হেফাজতের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে কর্মসূচী শুরু হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ও আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসানকে স্মরণ করা হয়।

এই উপলক্ষে, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে সকালে বিজয় মিছিল বের হয়। দুপুরে নবাবগঞ্জ উপজেলার পরিষদ থেকে উপজেলা বিএনপি’র উদ্যোগে আরেকটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টায় করম আলীমোড় এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, বিএনপি নেত্রী শামিমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের আহবায়ক আবুল হাসেম এবং উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. রমজান মোল্লা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী, যারা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি আলোচনা করে। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয় র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












