

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
গাজীপুরে নির্মমভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নিশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খানসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু একজন সাংবাদিকের উপর নয়—পুরো সাংবাদিক সমাজের উপর নৃশংস আঘাত।
মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর বলেন, আমরা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খান বলেন, এটি কোনো সাধারণ অপরাধ নয়—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে জীবন দিতে হয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। সরকারের কাছে জোর দাবি জানাই—দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে এ মামলাটি পাঠানো হোক।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা যারা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ খ্রি., ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ












