দোহারের লটাখোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আতিকুর রহমান

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

দোহারের লটাখোলা উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী মুহাম্মদ আতিকুর রহমান। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার লটাখোলা এলাকার বাসিন্দা।

মুহাম্মদ আতিকুর রহমান হলেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবুল বাশার ও প্রাক্তন সহকারী শিক্ষক বিলকিস বেগমের সন্তান। শিক্ষক পরিবারের এই সদস্য বর্তমানে ঢাকায় ব্যবসা করছেন এবং এলাকার সামাজিক ও মানবিক কাজে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

নবগঠিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষক মোহাম্মদ রনি, অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ হারুন-অর-রশীদ এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গত ৩০ জুলাই, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত এস.আর,ও নং ৭৩-আইন/২০২৪ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসারকে অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “আমি শিক্ষক পরিবারের সন্তান এবং বিদ্যালয়টি আমার নিজ এলাকার। শিক্ষাকে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এলাকার শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সকলের সহযোগিতা দরকার।”

রোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy