চাঁদপুরে রোডে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা

সজীব খান :
চাঁদপুরে পরিবেশ অধিদপ্তর আয়োজনে রোডে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে চাঁদপুর সার্কিট হাউজের সম্মুখ রোডে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রসাশন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম এবং মোঃ আনিসুর রহমান।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে চাঁদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লংঘন করায় ০১ (এক) টি বোগদাদীয়া পরিবহন ও ২টি আইদি পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর মডেল থানার পুলিশ ফোর্স সক্রিয় ভাবে সহযোগিতা করেন।

সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy