দিনাজপুরে জলাবদ্ধতায় ভোগান্তি, ৪ হাজার পরিবারের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
পানি নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে দিনাজপুর শহরের তিনটি এলাকার প্রায় চার হাজার পরিবার। ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।

রবিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের খোদ মাধবপুর মিস্ত্রিপাড়া, ১২ নং ওয়ার্ডের পুলহাট মিস্ত্রিপাড়া এবং ৫ নং শশরা ইউনিয়নের বানিয়া পুকুরপাড়া ও জিয়াপুকুরপাড়ার বাসিন্দারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি জমা দেন।

অংশগ্রহণকারীরা জানান, পুলহাট মিস্ত্রিপাড়া এলাকায় অবস্থিত একাধিক অটো রাইস মিলের ছাই ও বর্জ্যে প্রধান ড্রেন দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে আছে। প্রায় ১৭ বছর ধরে ড্রেনটি পরিষ্কার না হওয়ায় বর্ষায় পানি জমে স্কুল-কলেজ, মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, কর্মজীবীরা কর্মস্থলে পৌঁছাতে পারছেন না, এমনকি মসজিদে নামাজ পড়তেও যেতে পারছেন না অনেকে। বাধ্য হয়ে অনেক পরিবার শুকনা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি নুর আলম ড্রেন দখলের উদ্দেশ্যে মুখ বন্ধ করে দিয়েছেন। এর ফলে দুর্গন্ধযুক্ত পানি ঘরে ঢুকে পড়ছে, যা শিশু ও প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত পানি নিস্কাশনের স্থায়ী সমাধান, ড্রেন সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানান। তারা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy