দুর্গাপুরে সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র দুইদিন ব্যাপি ২২তম সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। রবিবার (১০ আগস্ট) ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

উপজেলা সিপিবির নব-নির্বাচিত কমিটিতে সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কে নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন, শামছুল আলম খান, আব্দুর রাজ্জাক, তাসলিমা বেগম, হেনা বেগম, আব্দুল হান্নান, পার্বতী রিছিল, অবনী কান্ত হাজং, সাদিয়া সুলতানা পান্না, আঃ বারেক এবং নুর আলম খান।

এ সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

নব-নির্বাচিত কমিটির নেতবৃৃন্দরা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত-বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। বর্তমান সময়ে সাম্রজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োাজনীয়তা এই সম্মেলনে জোরালোভাবে উচ্চারিত হয়েছে। সিপিবির নেতৃত্ব বিশ্বাস করে রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠে-রাজপথে শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শোষিত মানুষের ঐক্য গড়ে তুলতে সকলকে নিয়ে তৃণমুল পর্যায়ে কাজ করবে এই কমিটি।

সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy