পঞ্চগড়ের বোদার বেংহাড়ি এলাকায় রাতের আঁধারে শতাধিক গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলার খানপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে নষ্ট হলো এক কৃষি উদ্যোক্তার স্বপ্নের বাগান। স্থানীয় মোঃ সুলতান আহমেদের বাড়ির পাশে লাগানো শতাধিক সুপারি, লটকন ও মেহগনি গাছ সোমবার (১১ আগস্ট) ভোরে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি উদ্যোক্তা সুলতান আহমেদ কয়েক বছর ধরে নিজের বাড়ির চারপাশে নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ লাগিয়েছেন। প্রায় দুই বছর আগে তিনি শতাধিক সুপারি, লটকন ও মেহগনি গাছ রোপণ করেছিলেন। কিন্তু সোমবার রাতের আঁধারে কে বা কারা পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত সুলতান আহমেদ বলেন, “সম্ভবত পূর্ব শত্রুতার জেরে হিংসাবশত কেউ আমার বাগানের গাছগুলো কেটে দিয়েছে। সন্তানের মতো যত্ন করে গড়ে তোলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মানসিকভাবেও আমি ভীষণ কষ্ট পেয়েছি। এভাবে চলতে থাকলে আমি সর্বশান্ত হয়ে যাব। নিজের পৈত্রিক জমিতে গাছ লাগিয়েও আজ শঙ্কায় আছি—আজ গাছ কেটে দিয়েছে, কাল হয়তো আরও বড় ক্ষতি করতে পারে।”

এ বিষয়ে ব্যাংহারি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। কয়েক বছর আগে তিনি আম, লিচু, পেয়ারা, জাম্বুরা, কাঁঠাল, তেজপাতাসহ নানা প্রজাতির গাছ লাগিয়েছিলেন। সম্প্রতি নতুন করে চারা লাগালেও গাছগুলো বাড়ন্ত হওয়ার সময় রাতের আঁধারে কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।”

সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
সোমবার, ১১ আগস্ট ২০২৫ খ্রি., ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy