

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার সামনে মানববন্ধন হয়েছে।

১০ জুলাই রবিবার বিকেলে মুরাদনগর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ( আমাদের সময়), মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি (কালেরকণ্ঠ), সাংবাদিক মনির হোসেন খান (ইনকিলাব), রায়হান চৌধুরী (ভোরের কাগজ), হফেজ নজরুল ইসলাম (নতুন দিন), সাজ্জাদ হোসেন (আলোকিত বাংলাদেশ), খোরশেদ আলম (প্রেজেন্ট টাইমস), সাখাওয়াত হোসেন তুহিন ( বাংলাদেশ সমাচার), রুহুল আমিন ভূঁইয়া (প্রতিদিনের সংবাদ)।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুল হক, জাকির হোসেন, আবুল বাশার, শামিম আহমেদ, ইউনুস মিয়া, মাসুম মিয়াজি, মোঃ আরিফ, ময়নাল হোসেন, উমর ফারুক প্রমুখ।
সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা আইন প্রণয়নের দাবি করেন। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তি করে আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন। এছাড়াও সকালে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, আসাদুজ্জামান তুহিন (৩৫) গাজীপুরের চান্দনায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। গত বৃহস্পতিবার ৭ জুলাই রাতে এক হামলার ভিডিও ধারণ করায় চান্দনা চৌরাস্তা ঈদগাহ মার্কেটের সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ৭ জনকে গ্ৰেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়ায়। বাবা-মা’র সাত সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ২০০৫ সাল থেকে তিনি পরিবারসহ গাজীপুরে বসবাস করছিলেন।
তিনি আরও জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
61 সর্বমোট পড়েছেন , 24 আজ পড়েছেন
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন












