আর্দশ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করুন : শাখাওয়াত জামিল সৈকত

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যােগে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর আওত্তায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের মাঝে ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকর ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাসের সভাপতিত্বে জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসেম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, ইলিয়াস, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা সমন্বয়ক শামিম হোসেন মিজি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আধুনিক এ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে দক্ষ শিক্ষক হতে হবে, সদর থেকে একজন শ্রেষ্ঠ শিক্ষক তৈরি করেন উপজেলা প্রশাসন থেকে তাহাকে তার পরিবারকে সম্মাননা করা হবে।

একজন শ্রেষ্ঠ শিক্ষক তৈরি করুন,আর্দশ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করুন, নিজের পেশাকে সম্মান করুন, স্যালুট করুন, পেশাকে ভালবেসে কাজ করলেই আপনি একজন আর্দশ শিক্ষক হতে পারবেন।

তিনি বলেন, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের বাড়িতে বেড়াতে গেলে উপহার হিসেবে মিষ্টি না নিয়ে দুটি করে গাছের চারা সে যদিও সাময়িকভাবে কষ্ট পায় কিন্তু ভবিষ্যতের সেই কাজ তারপর পরিবারের কাজে আসবে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এ ট্রেডিশনাল চালু করে সন্তানের জন্য শিক্ষা উপকরণ হিসেবে গাছের চারা নিয়ে যেতে পারেন। এটা ব্যতিক্রমী মনে হবে, এরকম একটি উন্নত জাতিগত চরিত্র ও সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে পারলে এতে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের লাভমান হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন আলী আহমেদ, গীতা পাঠ করেন রত্ন রানী ঘোষ। এ সময় সদর উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy