

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাদস্যরা।
এর আগে রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম রেজা ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং গণঅভুত্থানের গেজেটে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা শিবগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় মাদকসহ সেলিম রেজাকে আটক করে সেনাসদস্যরা।
স্থানীয়দের বরাতে সেনাবাহিনী জানিয়েছে, জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল সেলিম। স্থানীয়দের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে সফল হয়েছেন তারা। এ ধরনের অভিযান জেলায় চলমান থাকবে বলে জানান তিনি।
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন












