পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে যুব দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. সাবেত আলী ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক মো. সাবেত আলীর নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা হিল জামান।

পরে সেখানে যুবদের শপথ, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়|

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy