বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয় : নজরুল ইসলাম সরকার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা:

কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিন্টু।

যুব দিবসে সভাপতিত্ব করেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাইফুল ইসলাম মালিক, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি কো অর্ডনেটর মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন জেলার আগত প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন জাতের চারা রোপন করেন এবং শপথ বাক্য পাঠ করেন।

এদিকে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

১২ আগস্ট (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। তিনি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তি-নির্ভর দক্ষতা অর্জন ছাড়া টিকে থাকা সম্ভব নয়। আমাদের যুব সমাজকে সৎ, কর্মঠ ও উদ্ভাবনী হতে হবে।”

বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “যুব সমাজই দেশের শক্তি। তারা যদি সঠিক দিকনির্দেশনা পায়, তবে জাতি আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।”

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জামায়াত নেতা মো. আব্দুল আউয়াল, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মো. নুরুল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি আরিফ আহমেদ মাহাদী ও মো. রিফাত হোসেন ও জাগো নারী যুব সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা।

অনুষ্ঠানে ২০ জন যুব ও যুব মহিলাকে সনদ প্রদান করা হয় এবং ১২ জনকে মোট ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ খ্রি., ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy