বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা প্রতিনিধি

আজ সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিআরইএ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) অনিমেষ বিশ্বাস। বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস এ ডায়ালগের আয়োজন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক রথিনদ্রনাথ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার এ এনএম সাইফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল কর্মকর্তা মো. হেমায়েত উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।

এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন এনএসএস’র ডিরেক্টর প্রোগ্রাম মোঃ শহিদুল ইসলাম,জিকা কমিটির সভাপতি ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জাকির হোসেন, সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, তুলশি রাণী, আব্দুর রহমান ও মরজিনা আকতার।

ডায়লগে অংশগ্রহণকারীরা ভেরীবাধ নির্মান,স্লুইস গেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন সেল্টার মেরামত ও রক্ষণাবেক্ষণসহ সরকারী সেবায় প্রবেশাধিকারের দাবী উপস্থাপন করেন । প্রধান অতিথি ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ডায়লগে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জিকা কমিটির সদস্যবৃন্দ, গ্রুপ সদস্য ও কিশোরী দলের সদস্যসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy