ফরিদগঞ্জে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেফতার

সজীব খান :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের কথা বলে ঢাকা থেকে ডেকে এনে এক তরুণীকে (২৩) তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার (০৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের মামুন পাটোয়ারী (৪৪) রাজধানীর শনিরআখড়ার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে গত ৫ আগস্ট নিজ বাড়িতে নিয়ে আসে। সেখানে মামুন ও তার দুই সহযোগী মিলে তরুণীকে ধর্ষণ করে।

পরবর্তীতে মামুন আরও দুদিন আটকে রেখে ধর্ষণ করে। শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তরুণীকে উদ্ধারের পাশাপাশি মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগী মামলা করলে শনিবার চাঁদপুর সদরের ইচলী এলাকা থেকে অপর অভিযুক্ত মিরাজ পাটোয়ারীকে (২৪) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মামুন ওই গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা ও বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

অপরদিকে মিরাজ পাটোয়ারী সদর উপজেলার মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে এবং তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ‌‘তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারের পর দুই অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।’

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy