দিনাজপুরে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় শহরের মহাজনপাড়ায় (অস্থায়ী কার্যালয়) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

মোঃ সামসুল আলম চৌধুরী বাবলুর সভাপতিত্বে, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আরব,সহ-সভাপতি মোঃ রায়হান আলি তাজ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম নিশার, সহ-সাধারণ সম্পাদক, শাহ নাওয়াজ মিন্টু, সহ সাধারণ সম্পাদক মনজুর আলম জুয়েল, অন্যতম সদস্য রেজাউর রহমান রেজা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নীরব কর্মী, যিনি মাঠপর্যায়ে খেলাধুলার উন্নয়ন এবং যুবসমাজকে উৎসাহিত করতে বিশেষ ভূমিকা রাখেন। বক্তারা রাজনৈতিক অঙ্গনে তরুণদের অংশগ্রহণ বাড়ানো, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং সমাজ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

আয়োজকরা জানান, আরাফাত রহমান কোকোর আদর্শকে প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, জিয়া পরিবারের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy