দিনাজপুরে ক্যান্সার ব্যবস্থাপনায় বিপ্লব নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় “The Coming Revolution in Cancer Management” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আয়োজন করে টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া এবং সহযোগিতায় ছিল দিনাজপুর মেডিকেল কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার সাবেক প্রিন্সিপাল ও টিএমএসএস হেলথ সেক্টরের এক্সিকিউটিভ কনসালট্যান্ট প্রফেসর ড. মওদুদ হোসেন আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মো. ফজলুর রহমান এবং দিনাজপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।

সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. শেখ সাদেক আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ রামিম ইসলাম।

প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের অ্যাসোসিয়েট প্রফেসর (হিস্টোপ্যাথলজি) ও ল্যাব ডিরেক্টর ড. ডিএম আরিফুর রহমান এবং একই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও ইনচার্জ (ওয়েট ল্যাব) ড. ফাহিম উদ্দিন আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক ক্যান্সার চিকিৎসায় জিনোমিক গবেষণা, মলিকুলার ডায়াগনস্টিকস এবং ব্যক্তিকেন্দ্রিক থেরাপি ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে বদলে দেবে। বাংলাদেশে এই প্রযুক্তি ও গবেষণার প্রসার ঘটলে ক্যান্সার রোগীদের জন্য আরও কার্যকর এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। তাঁরা চিকিৎসক ও গবেষকদের যৌথ উদ্যোগে নতুন প্রযুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সেমিনারে দিনাজপুর মেডিকেল কলেজ ও টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy