মতলব উত্তরে কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গোলাম নবী খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়ায় শামীমা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ১৪ আগস্ট শামীমা কার সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল।

এরপর থেকেই সকাল সোয়া দশটায় শামীমা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে ঝুলছিল। এসময় তার মা ফাতেমা বেগম দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দেখে শামীমার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে।

এ সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। শামীমা আক্তার ২০২৪ সালে মতলব রয়মন্নেননেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছে বলে জানা যায়।

পরিবার ও এলাকা বাসি ধারণা করছেন প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, মৃতের একটি মোবাইল ফোন পাওয়া গেছে, মেয়েটি মোবাইল ফোনে কার সাথে কথা বলছে এমন একটি কথা শোনা যায়। মোবাইল ফোন যাচাই বাছাই করেই বোঝা যাবে। এছাড়া লাশ পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়, পোস্টমর্টেম রির্পোট আসলেই তথ্য বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy