

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা:
তালায় ওষুধ প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে মজুত রাখার অপরাধে ৭টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ওষুধ পরিদর্শক বাশারত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সদস্যরা।
জানা গেছে, তালা সদর হাসপাতালের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে আবিরন ফার্মেসি: ৫ হাজার টাকা,সাবা ফার্মেসি: ৩ হাজার টাকা,সাচ্চু ফার্মেসি: ২ হাজার টাকা,তাসা ফার্মেসি: ২ হাজার টাকা,জোহরা ফার্মেসি: ৩ হাজার টাকা,নওশাদ ফার্মেসি: ৫০০ টাকা,মদিনা ফার্মেসি: ৫০০ টাকা মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন












