

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি
স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশু,বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধ ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে। সাম্প্রতিককালে উপজেলা বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দ্রæত বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক না থাকায় আহত ব্যাক্তিরা বিপাকে পড়েছেন।

হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার কৌরিখাড়া, সুটিয়াকাঠি,অলংকারকাঠি, সোহাগদল ও সারেংকাঠিসহ বিভিন্ন গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন।
আহতরা হলেন ফিমা (৮), হিজবুল্লাহ (৯), আশরাফুল (১১), সেলিম (৫৫), নুসরাত (৮), মনির (৩৭), আলিফা (৫), ইয়ামিন (৩), ফেরদৌসি বেগম (৪৫) সানজিদা (২৬) লিমন (১৯)আমর (১১) মরিয়ম (২) আবদুল্লাহ (৫) বর্না (১৯) মিম (৭), শাহানা (৪৫)।
আহতদের মধ্যে ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গুরুতর আহত ফিমা, আশরাফুল ও হিজবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন কুকুরের আক্রমনের শিকার হয়ে ২০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, হাসপাতালে কুকুরের কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের তাদেওয়া সম্ভব হচ্ছেনা।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন












