কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর খান (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের সাধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বক্কর বলদিয়া ইউনিয়নে পূর্বকেদার (সাধুর মোড়) এলাকার মৃত সুজাব আলী খানের ছেলে।

স্থানীয়রা জানায়, বক্কর কাজ শেষে বাড়ির ফিরছিলেন। এসময় সাধুর মোড় এলাকায় পৌঁছলে কচাকাটার দিক থেকে ভূরুঙ্গামারীর গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বক্কর মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। সেখানে চিকিৎসা শুরুর সময় বক্কর মারা যায়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আবু বক্কর নামের এক ব্যক্তিকে গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। চিকিৎসা শুরু করার মুহুর্তে ওই ব্যক্তি মারা যায়। তার মাথায় আঘাত ছিল ও প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আঘাত ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

কচাকাটা থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ খ্রি., ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ খ্রি., ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

You might like

About the Author: priyoshomoy