চাঁদপুর ভাটেরগাঁওয়ে ডীপকলের হেলপারের আত্মহত্যা

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁওয়ে গভীর নলকূপ বসানোর হেলপার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১৫আগস্ট দিবাগত রাতের যেকোন সময়ে বরগুনার তালতলির মোম্তাকিন নামে ১৬ বছরের যুবক আত্মহত্যা করেন।

মোস্তাকিনের গ্রামের বাড়ি বরগুনার তালতলি থানার আলতলী কলারং গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।

জানা যায়, মোস্তাকিন গত সপ্তাহ পূর্বে ভাটেরগাঁওয়ে নাছির বাড়িতে চুক্তিতে কলবসাতে আসেন হাইপাড়া, পোছা পোড়ালিয়া, তালতলি মৃত কাদের মোল্লার ছেলে আবু সালেহ মোল্লার সাথে।

ঘটনার দিন রাতে সে নাইট ডিউটিতে ছিল, ডিউটিরত অবস্থায় রাতেই তিনি কোন এত সময় আত্মহত্যা করেন বলে আবু সালেহ জানান। ১৫ আগস্ট সকালে মসজিদে মুসল্লীগন নামাজে যাওয়ার সময় নবনির্মিত বাড়ির কলামের সাথে রশিতে মোস্তাকিনকে ঝুলতে দেখে ঠিকাদার আবু সালেহ মোল্লাকে খবর দেয়।

ঘটনাস্থলে দ্রুত আবু সালেহ মোল্লা এসে মোস্তাকিনকে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির মালিক নাসিরসহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজিকে বিষয়টি অবগত করে, কামাল মিজি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানাকে বিষয়টি অবগত করলে চাঁদপুর মডেল থানা এস আই স্বপন ঘটনাস্থলে ছুটে আসেন।

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি জানান, ডিপকল বসানোর হেলপার আত্মহত্যা বিষয়টি যখন আমি জানতে পেরেছি, সাথে সাথেই চাঁদপুর মোটর থানা পুলিশকে অবগত করেছি।

এ বিষয়ে বাড়ির মালিক নাসির জানান, আমার নতুন বাড়ির কাজ চলমান অবস্থায় গভীর নলকূপ বসানোর জন্য তাদেরকে চুক্তিতে দিয়েছি, সকালে যখন আমি বিষয়টি জেনেছি, ইউনিয়নের জনপ্রতিনিধিসহ রাজনীতিক নেতৃবৃন্দকে জানিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে জানিয়েছি।

ঠিকাদার আবু সালেহ মোল্লা জানান, ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষ করে তাকে ডিউটিতে রেখে আমরা চলে যাই, সকালে মসজিদের মুসল্লিদের মাধ্যমে তার মৃত্যু খবরটি জানতে পারি। পরে নিহত মুস্তাকিন লাশ উদ্ধার করে চাঁদপুর সদর মডেন থানায় নিয়ে যায় পুলিশ।

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ খ্রি., ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy