রামপুরে গণসংযোগে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন চাইলেন আজম খান

সজীব খান :
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য, চাঁদপুর হাইমচর ৩ নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খান তারুন্যের অহংকার তারেক রহমান বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ করেছেন, শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে বিএনপির ৪১ দফা দাবি লিফলেট বিতরণ করেন।

জেলা বিএনপির উপদেষ্টা আজম খান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, গত শাসনামলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নামে কোনো একটি দূর্নীতি পায়নি সরকার। গত ১৬ বছরে কোথাও শেখ হাসিনা সরকার তারেক রহমানের একটি ব্যাংক একাউন্ট পায়নি যেখানে তারেক রহমানের নামে অবৈধভাবে কোনো টাকা ছিল।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে কোনো দূর্নীতি না থাকা সত্ত্বেও তাদেরকে অনেক অপবাদ অপদস্থ করা হয়েছিল। তারেক রহমান ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তার কপালে আপনারা দেখবেন দাগ পড়ে গেছে।

এ সময় সাবেক সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাহদাত খান, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার থান, বাবুল মৃধা কালু, মোতালেব খানসহ বিএনপির, যু্বদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ খ্রি., ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy