হাজীগঞ্জে ইউনিয়ন আ’লীগ সেক্রেটারিসহ ছাত্রলীগের দুই কর্মী আটক

হাজীগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) হাজীগঞ্জ থানার পুলিশ তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করেন।

জানা যায়,পূর্বের একটি মামলা গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ নেতা ও ২ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাতে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ (৫৮), হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকার মিজি বাড়ির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শাহেদ (১৮) ও মকিমাবাদ এলাকার মো. অনিককে (১৮) নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়।

আরো জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ও লিফলেট লাগানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শাহেদ ও অনিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও আওয়ামী লীগ নেতা গাজী ওলি উল্যাহকে পূর্বের একটি মামলায় আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ খ্রি., ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy