জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন করবে ইয়ূথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমি

উদ্যাপন পরিষদের আহŸায়ক লাকী ও সদস্য সচিব রণি

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি ও সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে পল্লীকবি জসীম উদ্দীনের অমরসৃষ্টি ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ২৩ আগস্ট চাঁদপুর রোটারী ভবনে বিকেল ৪টায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হবে।

এ উপলক্ষে ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর, বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান আলেয়া বেগম লাকীকে আহŸায়ক ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণিকে সদস্য সচিব করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আহŸায়ক রোটারিয়ান আলেয়া বেগম লাকী জানান, অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা রাখি রংপুর, বরিশাল ও ঢাকা থেকে অনেক লেখক এ অনুষ্ঠানে যোগ দেবেন। এতে প্রায় ১৫জন গুণীব্যক্তিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। থাকবে ক্যাপ, ব্যাগ, বই, স্মারক ফোল্ডার, কলম ও ¯œ্যাক টিপিন সহ নানা প্রকারের উপহার সামগ্রী।

সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, পুরো অনুষ্ঠানটি হবে জসীম উদ্দীনময়। আলোচনা সভার ফাঁকে ফাঁকে থাকবে তাঁর লেখা কবিতাপাঠ ও গানের আয়োজন। আশা করি ভালো কিছু হবে।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। পল্লীকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে শিল্পমনা সকল শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহŸায়ক রোটারিয়ান মো. আবু সাঈদ কাউসার, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম ও প্রধান সমন্বয়কারী ফেরারী প্রিন্স।

রোববার, ১৭ আগস্ট ২০২৫ খ্রি.

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy