দিনাজপুরের জীবন মহল পার্কে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ৭জনের সাজা

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরল উপজেলায় জীবন মহল পার্কের (হোয়াইট হাউস) রিসোর্টে পুলিশ প্রশাসনের অভিযানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের নগদ অর্থ জরিমানা ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়।

শনিবার (১৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হোসেনের নেতৃত্বে সদর সার্কেল মোঃ আব্দুল হালিম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান এবং বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তারের সমন্বয়ে টানা ৭ ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় রিসোর্টের মালিকপক্ষ ও অনৈতিক কাজে লিপ্ত কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রিসোর্ট মালিকপক্ষের মোঃ শাহিন (৩৭), সাহানাজ (৩০), জাকির (৩৮), শারমিন আক্তার (২৮), মোহাম্মদ আব্দুল হালিম (৩৫), মোহাম্মদ মোস্তাক আলী (৩৫), মোহাম্মদ মিজানুর রহমান (৪৮) ও জুয়েল (৪৫)।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমোদনবিহীনভাবে রিসোর্ট পরিচালনার দায়ে মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়।

রোববার, ১৭ আগস্ট ২০২৫ খ্রি.

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy