চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহবায়ক মেহেদী হাসান মাল

সজীব খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের নবনির্বাচিত আহবায়ক হলেন আলহাজ্ব মোঃ মেহেদী হাসান মাল। গত ১৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর শাখার কমিটির আহবায়ক মোঃ সফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাউছার হামিদ ও সদস্য সচিব মোঃ মনির হোসেন মুন্না স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

মোঃ মেহেদী হাসান মাল ২০১২ সাল থেকে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসাবে রাজনীতিতে পথচলা। পরে ২০১৬ সালে পৌর ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার পর ২০২০ সালে ১৪নং যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পান তিনি। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত দুই বারের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও তিনি ২০১৬ সাল থেকে বাবুরহাট বাজারে হাসান এন্টারপ্রাইজ ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। রাজনীতির পাশাপাশি সামাজিকভাবেও তিনি ১৪ নং কমিউনিটি পুলিশং এর সদস্য মনোনীত হয়েছেন। ২০১৮ সালে গাছকাটা ও আওয়ামী লীগের পার্টি অফিস পোড়ানো, চাঁদপুর পৌর নির্বাচনের সময় কেন্দ্র ভাংচুরের মামলায় তাকে জড়ানো হয়।

এদিকে মেহেদী হাসান মালকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের আহবায়ক পদে মনোনিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। মেহেদী হাসানকে পৌর ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে মনোনীত করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা-উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং নিজ ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

জানা যায়, ২১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক খান, যুগ্ম আহবায়ক আমির হোসেন গাজী, নুরুল ইসলাম, রাসেল প্রধানীয়া, সাদ্দাম পাটওয়ারী, আহসান উল্লাহ বন্দুকশী, মোবারক গাজী, আমান হোসেন, নাজমুল হোসেন, সদস্য সচিব খালেদুন বাবু, সদস্য রায়হান রাহাদ, মোস্তফা মিজি।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন

You might like