দিনাজপুর কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”। কাহারোল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা সমবায় কর্মকর্তা সারোয়ার মুর্শেদ, ভেটেরিনারি সার্জন মোঃ আসাদুজ্জামান শুভসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, জেলেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, নির্ধারিত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, স্বাগত বক্তব্য, মৎস্যচাষি ও জেলেদের আলোচনা সভা এবং প্রদর্শনী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম সৃষ্টি এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন

You might like