ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য উপলক্ষে আলোচনা সভা

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে দেশি মাছ রক্ষায় প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং পুকুরে লিটার মুরগির বিষ্ঠা ব্যবহার না করার জন্য মৎসচাষীদের দৃষ্টি আকর্ষণ করেন। এইসাথে তিনি তাদের চায়না জুয়ারি জাল কারেন্ট জাল ব্যাবহার না করার কথা বলেন। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্যচাষী এ জেড আবু সুলতান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ৩ জন মৎস্যচাষীকে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy