দিনাজপুরে অটোচালক-বাসশ্রমিক সংঘর্ষে গুরুতর আহত ২

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অত্যন্ত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ ফেরদৌস (২৫) ও আতিক হোসেন (২২)।

দিনাজপুর সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার চালক পরিষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেদ রিয়াজ চৌধুরী পিমের নির্দেশে কাঠ বাবু মিলনসহ কয়েকজন শ্রমিক অতর্কিত হামলা চালায়। ফেরদৌস ও আতিককে পিটিয়ে জখম করা হয়। তাদের উদ্ধারে গেলে আমাকেও মারধর করা হয়েছে।

তিনি আরও জানান, গত সোমবার দশ মাইল এলাকায় অটোচালকদের ওপর নির্যাতন, চাবি ছিনিয়ে নেওয়া ও চাঁদা দাবির প্রতিবাদে চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। সেই ঘটনার জের ধরেই এ হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী পিম এ অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার কিছু অটোচালক ও রাজনৈতিক প্রভাবশালীদের নির্দেশে সড়ক অবরোধ করে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখা হয়। এর পরেরদিন আবারও তারা বাসের সামনে যাত্রী তুলতে গেলে আমাদের শ্রমিকরা বাধা দেয়। এতে হাতাহাতির ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও থ্রি হুইলার চালকদের পাওয়া যায়নি। কেবল বাস শ্রমিকরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা মামলা করলে আইনি সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy