দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের আয়োজনে খুরশীদ জাহান হকের চার সন্তানকে সংবর্ধনা

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের সামগ্রিক উন্নয়নের কান্ডারী, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক এর সুযোগ্য চার সন্তানকে সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভবনের টপ ফ্লোরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবর্ধনা প্রদান করা হয় প্রয়াত বেগম খুরশীদ জাহান হকের সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ডা. হাসনাইন আখতার হক, সানজিদ আক্তার হক ও তাসীন আখতার হক ডেলকে।

অনুষ্ঠানের আয়োজক ছিল জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গপ্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল।

প্রসঙ্গত, প্রয়াত বেগম খুরশীদ জাহান হক প্রতিষ্ঠিত জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহ দীর্ঘ দেড়যুগ ধরে কোনো সরকারি উন্নয়ন সহযোগিতা ছাড়াই বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলের প্রায় আটটি জেলার মানুষের জন্য নিবিড় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অক্ষুণ্ণ রাখার পেছনে তার সুযোগ্য সন্তানদের নেতৃত্ব ও অবদানকে স্মরণ করে এ সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy