

সজীব খান :
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার, ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের, ত্রিদোনা পালের বাড়িতে জানালার সিঁদ কেটে দুর্দশা চুরির ঘটনা ঘটেছে, ১৯ আগষ্ট দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ অর্থ স্বর্ণলঙ্কার ও বাড়ি দলিল পত্র চুরি হয়েছে।
জানা যায়, ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের ত্রিদোনা গ্রামের মুখ্লেছুর রহমানে ছেলে মোঃ এমরান হোসেন এর বসত ঘরে জানালার শীধ কেটে দুই ভরি ওজনের চারটি কানের দুল নাগদ ১লাখ, বাড়ির সকল জমির দলিল পত্র চুরি করে নিয়ে যায় চোরের দল, এই ঘটনার সময় বাড়ির মালিক মোঃ এমরান ভীভোর ঘুমে ছিলেন বলে তিনি জানান, সকালে উঠে ঘরের এই অবস্থা দেখে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন, তার চিৎকারে আশপাশের লোক দ্রুত ছুটে এসে এমন পরিস্থিতি দেখে এমরানকে সান্ত্বনা দিতে থাকেন।

এমরানের ঘরের আলমারিতে থাকা জামা কাপড়,সব কিছু লন্ডভন্ড করে মূল্যবান জমির কাগজপত্র টাকা, পয়সা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরে এমরান হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি অবগত করেন।
এমরানের ঘরের চুরির বিষয়টি যখন চারদিকে জানাজানি হয় সাথে সাথে আশপাশের লোক ঘটনাস্থলে ছুটে এসে এমরানকে সান্ত্বনা দিতে থাকেন, শীধ কেটে ঘরে দূরদর্শ চুরির বিষয়টি এমরান হোসেন ফরিদগঞ্জ থানা পুলিশকে অবগত করেছেন।
এ বিষয়ে এমরান হোসেন জানান, আমার টিনের ঘরের জানালা ভেঙ্গে চোরের দল চুরি করতে রাতের কোন এক সময় প্রবেশ করে নগদ টাকা স্বর্ণালংকার ও বাড়ির মূল্যবান কাগজপত্র নিয়ে যায়, এতে আমাদের ব্যাপক ক্ষতি সম্মুখীন হতে হবে, দ্রুত চোর সনাক্ত করতে ক্ষতিগ্রস্ত পরিবার পুলিশের সহযোগিতা চেয়েছেন।
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন













