

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুরের সামগ্রিক উন্নয়নের অন্যতম কান্ডারী প্রয়াত বেগম খুরশীদ জাহান হকের সুযোগ্য চার সন্তান শাহরিয়ার আখতার হক, ড. হাসনাইন আকতার হক, সানজিদ আখতার হক ও ত্বাসীন আখতার হক।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন শাখার পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে প্রয়াত মন্ত্রীর সন্তানরা হাবিপ্রবির খুরশীদ জাহান হক হল পরিদর্শন করেন। তারা জানান, তাদের মায়ের নামে বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ করায় হাবিপ্রবি কর্তৃপক্ষের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, “২০০২ সালের ১৬ এপ্রিল প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। আজকের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেওয়ার পেছনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি প্রয়াত নেত্রীর সন্তানদের ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের মাধ্যমে আমরা নতুনভাবে অনুপ্রাণিত হচ্ছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির কাজে।”
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











