দিনাজপুরে এ্যাডভোকেট হায়দার আলি ও তার ভাইয়ের বিরুদ্ধে খাস জমি দখল ও হয়রানির অভিযোগ

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের মিশনপাড়া গ্রামে এডভোকেট হায়দার আলি ও তার ভাই ডাবলুর বিরুদ্ধে খাস জমি দখল, নকল দলিল তৈরি, ভূমি দস্যুতা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। তাদের এ বেআইনি কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কাছে এলাকাবাসী স্মারকলিপি প্রদান করেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো ১. জেলা প্রশাসকের মাধ্যমে অবিলম্বে ঘটনার তদন্ত,২. অভিযুক্তদের বিরুদ্ধে ন্যায্য ব্যবস্থা গ্রহণ,৩. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার রক্ষা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রতিনিয়ত হুমকির মুখে বসবাস করছি। খাস জমি দখল করে নকল কাগজপত্র তৈরি করে আমাদের হয়রানি করা হচ্ছে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখা সম্ভব নয়।

এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ খ্রি.
৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy