‘কু-মতলব নিয়েই টাকা বিলায় অনেক প্রার্থীরা, জনগণকে সতর্ক থাকতে হবে’

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামে গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে স্থানীয় মহিলাদের নিয়ে জামায়াতে ইসলানীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “যদি সত্যিই কোনো প্রার্থী ভালো ও সৎ হন, তাহলে কেন ভোটের আগের দিন রাতে টাকা পাঠান, কেন শাড়ি পাঠান, কেন লুঙ্গি পাঠান? এর মানে হচ্ছে তাদের নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তারা নির্বাচনের আগ মুহূর্তে কয়েকশ টাকা খরচ করে চারপাশটা দখল করে নেয়, কিন্তু নির্বাচনের পর পাঁচ বছর ধরে জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা লুটে নেয়। এভাবে সাধারণ মানুষের ভোটাধিকারকে পণ করে ব্যক্তিস্বার্থ হাসিল করা আর চলতে দেওয়া যাবে না।

তিনি আরোও বলেন, টাকা দিয়ে ভোট কেনা মানে হচ্ছে জনগণের ইচ্ছাকে হত্যা করা।বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য একটি সৎ, স্বচ্ছ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণকে এ ধরনের প্রলোভন থেকে বিরত থাকতে হবে এবং সচেতনতার সঙ্গে ভোট দিতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা (উত্তর) জামাতের আমির মাওলানা ইকবাল হোসাইন, মনোহরদী উপজেলা উত্তর যুব বিভাগের সেক্রেটারি হাফেজ রুবেল কাগজী প্রমুখ।

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

 

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন
————

You might like

About the Author: priyoshomoy