

বিশেষ প্রতিনিধি :
গত ২০ আগষ্ট,২০২৫(বুধবার) নওগাঁ জেলার মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দার কৃতি সন্তান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব।

তিনি বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কবল থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। এ জন্য দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।”
বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থেকেছে এবং কল্যাণকর সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। কোনো নেতা-নেত্রী কখনো দুর্নীতি, সন্ত্রাস বা চাঁদাবাজির সাথে জড়িত নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণই জামায়াতের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, যুব সমাজকে সুস্থ ধারার খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাহলেই তারা মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ইসলামই একমাত্র মুক্তির পথ এবং ইসলামের আদর্শে পরিচালিত রাষ্ট্রই পারে সত্যিকার অর্থে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন
তিনি বলেন, “বিগত দুইজন মন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে সেখানে দুর্নীতির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা পায়নি। নিরাপত্তা শুধু হজ ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকলে চলবে না; দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। এজন্য ইসলামী আন্দোলনের নেতাদের ক্ষমতায় এনে দুর্নীতি, চাঁদাবাজি, হত্যার জুলুম ও নির্যাতনকে মূল থেকে উৎপাটন করতে হবে।”
তিনি বলেন, “খন্দকার আব্দুর রাকিব কখনো জনগণকে কষ্ট দেননি কিংবা দেশের সম্পদ লুণ্ঠন করেননি। বরং তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অর্থ বরাদ্দ এনে মসজিদ, ওযুখানা, রাস্তা-ঘাট নির্মাণ, গরিবদের মাঝে গরু-ছাগল ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে নিয়োজিত থেকেছেন।”
মান্দার জনগণের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আসুন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করি। আল্লাহর কোরআনের হুকুমত দ্বারা একবার সমাজ পরিচালনার সুযোগ দিলে দেশ দুর্নীতিমুক্ত হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজ দেশের ১৮ কোটি মানুষ ইসলামী আন্দোলনের দিকে তাকিয়ে আছে, আগামী নির্বাচনে সেই রায়ই প্রমাণিত হবে।”
যুব বিভাগের সভাপতি জনাব আব্দুল মালেক বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। কিন্তু দুঃখের বিষয়, আজকের তরুণরা মাদক, বেকারত্ব, হতাশা আর অপরাধের শিকার হচ্ছে। যদি আমরা তাদেরকে সঠিক দিকনির্দেশনা না দিতে পারি, তাহলে এ জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
ইসলামী আন্দোলন সব সময়ই যুবসমাজকে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। আমরা চাই আমাদের যুবকরা খেলাধুলা, শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় উন্নত হোক। তারা যেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির অন্ধকার থেকে দূরে থাকে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের প্রকৃত পরিবর্তন আসবে যুবকদের হাত ধরেই। তাই আমাদের দায়িত্ব হলো—যুবসমাজকে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ করা এবং তাদেরকে কল্যাণকর সমাজ গঠনের জন্য প্রস্তুত করা।
আজকের এই মাহফিলে আমি সকল যুব ভাইদের উদ্দেশে আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হই, দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করি।
আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দায়িত্বশীল, নৈতিক এবং ইসলামের খেদমতে নিবেদিতপ্রাণ যুবক হিসেবে গড়ে তুলুন—এই দোয়া করছি।
আরো বক্তব্য রাখেন মান্দা উপজেলা শাখা আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, উলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আরো উপস্থিত ছিলেন ৮ নং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আমজাদ হোসেন প্রমূখ।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন











