

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী কুমারডগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) বিকেলে ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান।

এসময় তিনি বলেন, আমারা যে দলের সদস্য হবো সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি মহান স্বাধীনতার মহান ঘোষক তিনি ছিলেন যুদ্ধকালীন সময়ে সেক্টর কমান্ডার ওনার নামের প্রমম অক্ষর দিয়ে ডেডফোর্স গঠন করা হয়।
মহান স্বাধাীনতার অবদানের জন্য শেখ মুজিবুর রহমান ওনাকে বীর উত্তর উপাধী দিয়েছেন। লাল সবুজের পতাকা জিয়াউর রহমানের ঘোষণার মধ্যদিয়ে অর্জিত হয়েছিল।
তিনি আরও বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি হলেন আপোষহীন নেত্রী। সার পৃথিবীতে জনপ্রিয় তরুন নেতা তারেক রহমান। আজকে যারা সদস্য ফরম দিয়ে সদস্য হই তা এক সময় কাজে লাগবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলের সদস্য হিসেবে এ সদস্য সার্টিফিকেট হিসেবে কাজে লাগবে।
জিয়া পরিবারের আস্থাভাজন আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। ওয়ান ইলেভেেনের সময় দীর্ঘ কয়েকমাস ওনাকে আটক করে শারীরিক নির্যাতন করা হয়। ওনাকে আটকের পর আমাদের নেত্রী খালেদা জিয়ার নামে মামলার জন্য চাপ দেওয়া হয় কিন্তু সেদিন তাতে মানিক ভাই রাজি হননি।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালালা মিশন, সদস্য সচিব হযরত আলী ঢালী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যা খান, সদস্য গাজী নূর আলম, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, শাহমাহমুদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সিনিয়র সহ সভাপতি নাহিদ হায়দার খান, সিনিয়র যুগ্ম সম্প্দক শাহজালাল দেওয়ান, মিজানুর রহমান পাটওয়ারী, ১নং সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কবির বেপারী, ৩নং ওয়ার্ড সহ সভাপতি মজিবুর রহসান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জাসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহবুব গাজী প্রমুখ।
এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
রবিবার, ২৪ আগস্ট ২০২৫













