কালের স্রোতে দয়ার ধারা

ক্ষুদীরাম দাস :

সূর্য ওঠে, আলো ছড়ায় নিত্য নতুন বেশে,
দিন থেমে থাকে না কভু, চলে দূর-দূর দেশে।
ঘড়ির কাঁটা অবিরাম, গতি তার দুর্বার,
তেমনি ঈশ্বরের দয়া, অপার, অনিবার।
প্রেমের ধারা বয়ে চলে, কোনো বাধা নাহি মানে,
প্রতিটি পলকে তাঁর দান, দয়ার গান গানে।

আকাশ হতে ঝরে বৃষ্টি, বাঁচায় সকল প্রাণ,
তেমনি করুণা তাঁর অঝোর, মহৎ তাঁর দান।
ফুলের কুঁড়ি যেমন ফোটে, সময়ের ইশারায়,
তাঁর কৃপার স্পর্শ তেমন, দুঃখকে হারায়।
পথের শেষে আলো তিনি, ভয় পেলে আশ্বাস,
প্রতিটি নিশ্বাসে জাগে চিরন্তন বিশ্বাস।

আঁধার রাতে তারা জ্বলে, দূর করে ভয়-ভীতি,
ঈশ্বরের অসীম দয়া তাই শাশ্বত নীতি।
তাঁর প্রজারা তাই নির্ভয়, জানে এ তো সত্য
Ñ প্রেমের বন্ধন তাঁর সাথে, চিরকাল মূর্ত।
সময় যেমন বয়ে চলে, না নিয়ে বিশ্রাম,
তেমনি তাঁর করুণা দেবে শান্তি, মিটাবে সকল কাম।
এই গভীর আশ্বাস নিয়ে চলে জীবন-নদী,
ঈশ্বরের দয়া রবে অনন্তকাল অবধি।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like