কলম-কাগজ, মন আর আমি : বিপুল চন্দ্র রায়

কলম হাতে বসে আছি, কাগজখানা সাদা,

লিখতে গেলে মন বসেনা, লিখি আবল-তাবল কথা।

শব্দেরা সব গেছে বুঝি কোন সুদূরের দেশ,

এখন মাথায় চড়ে নাচে যত সব ভূত-পেত।

 

আকাশ দেখি, মেঘ দেখি, দেখি নদীর ধার,

কবিতা আসেনা ধ্যানে-জ্ঞানে ভুল হয় বারবার।

মগজে নেই কবিতার বসবাস, ভাবনারা সব চুপ,

লেখক হয়েও এখন আমি নির্বাক এক দর্শক।

 

ছন্দ-মিল কোথায় গেল, কোথায় আমার সুর?

বইয়ের ভাঁজে ধুলা জমে, মনটা অনেক দূর।

লেখকের বন্ধ্যাত্ব! এ বড়ই কঠিন ব্যাধি,

আশা রাখি, শীঘ্রই কাটবে লেখার এই অবধি।

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like