শব্দের মিস্ত্রি : ক্ষুদীরাম দাস

শব্দের মিস্ত্রি কবি, গড়ে তোলেন আলো,
কলমে তার রঙ মেশে আকাশের নীল।
পাতার ভাঁজে লুকিয়ে থাকে জীবনেরই চালো,
একটি লাইনেই খুলে যায় অজানা পথের জিল।

তুলি নেই, নেই কোনো পাথরের মহাকাব্য-প্রস্তর,
তবু তার অক্ষরেই ওঠে মহীরুহ স্বপ্ন।
শুদ্ধতার ছাঁচে গড়া অন্তরের মনস্তর,
যত নোংরা ছায়া আসে, কবি করেন দমন।

শব্দ তার সাধনা, শব্দই মুক্তি-পথ,
ধ্বনির দীপ জ্বেলে রাখেন অন্ধকারে দাঁড়ায়।
ভেতরের সত্যকে করে তুলেন প্রভাতের রথ,
মানুষের আত্মাকে লেখায় তিনি জাগায়।

দেখেন তিনি সেখানে, যেখানে দৃষ্টি থেমে যায়,
নীরবতার ভাষা তার কানে বাজে নিত্য।
দুঃখ–সুখ–স্বপ্ন সবই তিনি বুকে ঠাঁই দেন যায়,
শূন্য মন ভরিয়ে তোলেন সুরের অনিত্য।

তাই কবি সেইজন, যিনি ভাষায় শ্বাস দেন,
নিত্যদিনকে করেন চিরায়ত সৌন্দর্যর গান।
তার সৃষ্টির ডালপালা ছুঁয়ে যায় সব ভ্রান্তি বেদন,
মানুষের পথ দেখান তিনিÑসত্যের মহামান।

রোববার, ১৬ নভেম্বর ২০২৫

You might like